দেশের বাজারে ডলারের সংকট কাটাতে নতুন রেট নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি ডলারের বিনিময় মূল্য হবে ১১৭ টাকা।

অর্থনীতিবিদরা মনে করছেন, ক্রলিং পেগ (Crawling Peg) পদ্ধতি চালুর ফলে বাজারে ডলারের প্রবাহ বাড়বে এবং রেমিট্যান্স আসাও বৃদ্ধি পাবে।